ট্রাফিক শৃঙ্খলা: জরিমানা ৩০ লাখ, ৬৪ গাড়ি ডাম্পিং

ট্রাফিক শৃঙ্খলা: জরিমানা ৩০ লাখ, ৬৪ গাড়ি ডাম্পিং

উত্তরদক্ষিণ। রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০২৪, আপডেট ১৫:০০

রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ৭৩৪টি মামলা ও ৩০ লাখ ৯৭ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।

রবিবার (২২ সেপ্টেম্বর) ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, অভিযানকালে ৬৪টি গাড়ি ডাম্পিং ও ৩৫টি গাড়ি রেকার করা হয়েছে। ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের কাছ থেকে জরিমানা আদায় করা হয়েছে ৩ লাখ ৩৪ হাজার ৫০০ টাকা।

শনিবার (২১ সেপ্টেম্বর) ডিএমপির ট্রাফিক বিভাগ অভিযান পরিচালনা করে এসব মামলা ও জরিমানা করা হয়।

ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading