চট্টগ্রাম কলেজে রাজনীতি নিষিদ্ধ

চট্টগ্রাম কলেজে রাজনীতি নিষিদ্ধ

উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ০১ অক্টোবর, ২০২৪, আপডেট ১৮:৩০

কলেজ ক্যাম্পাসে সব ধরনের রাজনৈতিক মিছিল, সভা, সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করেছে চট্টগ্রাম কলেজ কর্তৃপক্ষ।

মঙ্গলবার (১ অক্টোবর) কলেজের অ্যাকাডেমিক কাউন্সিলের ১৫৪তম জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

চট্টগ্রাম কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ মোজাহেদুল ইসলাম চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘কলেজে শিক্ষার সুষ্ঠু পরিবেশ রক্ষার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

গত ২৯ সেপ্টেম্বর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, চট্টগ্রাম কলেজের ব্যানারে ছাত্র রাজনীতি বন্ধসহ পাঁচ দফা দাবিতে ক্যাম্পাসে অবস্থান কর্মসূচি পালন করেন কয়েকশ শিক্ষার্থী।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading