ইসির আইন শাখার উপ-সচিব হলেন মাসউদুর রহমান

ইসির আইন শাখার উপ-সচিব হলেন মাসউদুর রহমান

উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ০১ অক্টোবর, ২০২৪, আপডেট ২০:০০

নির্বাচন কমিশনের (ইসি) আইন শাখার উপ-সচিব হয়ে এলেন অতিরিক্ত জেলা জজ মোহাম্মদ মাসউদুর রহমান।

মঙ্গলবার (১ অক্টোবর) তিনি ইসি সচিব শফিউল আজিমের কাছে যোগদানপত্র জমা দিয়েছেন।

এতে তিনি উল্লেখ করেছেন, আমি আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের গত ৮ সেপ্টেম্বরের প্রজ্ঞাপন মোতাবেক নির্বাচন কমিশন সচিবালয়ের উপ-সচিব (আইন) পদে যোগদান করতে ইচ্ছুক।

নির্বাচন কমিশনে জুডিশিয়াল ক্যাডার থেকে আইন শাখার উপ-সচিব ও যুগ্ম সচিব নিয়োগ দিয়ে থাকেন। সংসদ নির্বাচনের পর এই দুটি পদেই পরিবর্তন আনা হলো।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading