‘বদলা নিতে’ ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

‘বদলা নিতে’ ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

উত্তরদক্ষিণ। মঙ্গলবার (১ অক্টোবর), ২০২৪, আপডেট ২৩:২০

ইসরায়েলে সেনাবাহিনী (আইডিএফ) বলেছে, ইরান থেকে ইসরায়েলকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে।

মঙ্গলবার (১ অক্টোবর) এক বিবৃতিতে এই দাবি করা হয়েছে।

ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে যে, ইরান থেকে ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে এবং ইসরায়েলের হোমফ্রন্ট কমান্ড দেশের বিভিন্ন অংশের জনগণকে জীবন রক্ষাকারী নির্দেশনা প্রদান করেছে।

এক বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েলজুড়ে হামলার সতর্কসংকেত বাজানো হচ্ছে। ইরান থেকে ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে।

ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হাগারি বলেছেন, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সম্পূর্ণ কার্যকর রয়েছে। যে কোনও স্থানে হুমকি সনাক্ত ও প্রতিহত করছে। এমনকি এই মুহূর্তেও। আমরা বিভিন্ন ধরনের হুমকির মুখোমুখি হওয়ায় আশঙ্কা রয়েছে যে সতর্কবার্তাগুলো বেশিরভাগ এলাকায় কার্যকর হবে।

দেশের জনগণকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ এলাকায় অবস্থানের আহ্বান জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। তারা বলেছে, যেসব বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে সেগুলো ক্ষেপণাস্ত্র ভূপাতিত বা পতনের।

জর্ডানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানিয়েছে, সাময়িকভাবে বিমান চলাচল স্থগিত করা হয়েছে। ইসরায়েলি আর্মি রেডিও জানিয়েছে, বেন-গুরিয়ন বিমানবন্দরে টেক-অফ ও অবতরণ বন্ধ করা হয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ইরানি ক্ষেপণাস্ত্র হামলা থেকে ইসরায়েলকে রক্ষায় সহায়তা করতে এবং অঞ্চলে মোতায়েন মার্কিন সেনাদের সুরক্ষিত রাখতে আমেরিকা প্রস্তুত।

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading