দুদকের মুখোমুখি আওয়ামী সরকারের ১০ এমপিসহ ২০ নেতা

দুদকের মুখোমুখি আওয়ামী সরকারের ১০ এমপিসহ ২০ নেতা

উত্তরদক্ষিণ। বুধবার, ০২ অক্টোবর, ২০২৪, আপডেট ১৮:৪০

অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে কোটি কোটি টাকা আত্মসাৎ এবং অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে আওয়ামী লীগ সরকারের সাবেক ১০ সংসদ সদস্যসহ ২০ নেতার বিরুদ্ধে অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)

তাদের বিরুদ্ধে অর্থপাচার, ক্ষমতার অপব্যবহার ও প্রকল্পে অনিয়মসহ দেশে-বিদেশে বিপুল অবৈধ সম্পদ গড়ার অভিযোগ রয়েছে। দুদকের গোয়েন্দা ইউনিটের তথ্য আমলে নিয়ে অনুসন্ধান শুরু করেছে সংস্থাটি। বুধবার (২ অক্টোবর) দুদকের প্রধান কার্যালয় থেকে ওই বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দুদকের উপপরিচালক মো: আকতারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

যাদের বিরুদ্ধে অনুসন্ধান শুরু -নোয়াখালী-৪ আসনের সাবেক সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী, ফেনী-১ আসনের সাবেক সংসদ সদস্য আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম, নেত্রকোনা-৪ আসনের সাবেক সংসদ সদস্য ইফতেখার উদ্দিন তালুকদার, কুমিল্লা-৬ আসনের সাবেক সংসদ সদস্য এম এ জাহের, ময়মনসিংহ-১০ আসনের সাবেক সংসদ সদস্য ফাহমী গোলন্দাজ বাবেল, নীলফামারীর-১ এর সাবেক সংসদ সদস্য আফতাব উদ্দিন সরকার, চট্টগ্রাম-১২ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক হুইপ সামশুল হক চৌধুরী, রাজশাহী ১ আসনের সাবেক সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরী, সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য হোসনে আরা এবং রাঙ্গামাটি আসনের সাবেক সংসদ সদস্য দীপংকর তালুকদার।

এছাড়া নোয়াখালীর কবিরহাট পৌরসভার সাবেক পৌর মেয়র জহিরুল হক রায়হান, কবিরহাটের সাবেক সাবেক উপজেলা চেয়ারম্যান কামরুন নাহার শিউলি, ৩ নং ধানসিড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কামাল কন্ডাক্টর, নোয়াখালী জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মমিন বিএসসি, নোয়াখালী উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আবদুল জলিল ও ২নং সুন্দলগঞ্জ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. নূরুল আমিন রুমি।

অন্যদিকে রাঙ্গামাটি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মো. মুছা মাতব্বর, সহ-সভাপতি বৃষকেতু চাকমা, অংসিপ্রু চৌধুরী এবং সংস্কৃতি বিষয়ক সম্পাদক রেমলিয়ানা পাংখোয়া এর বিরুদ্ধেও দুর্নীতির অনুসন্ধান শুরু করেছে দুদক।

ইউডি/সিফাত

Taanjin

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading