ভিয়েতনামে বার্ড ফ্লুতে আক্রান্ত হয়ে ৪৭ বাঘের মৃত্যু

ভিয়েতনামে বার্ড ফ্লুতে আক্রান্ত হয়ে ৪৭ বাঘের মৃত্যু

উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার, ০৩ অক্টোবর, ২০২৪, আপডেট ০৭:০০

দক্ষিণ ভিয়েতনামের চিড়িয়াখানায় বার্ড ফ্লুতে আক্রান্ত হয়ে ৪৭ বাঘের মৃত্যু হয়েছে। এছাড়া আরো তিনটি সিংহ এবং একটি প্যান্থার মারা গেছে। বুধবার রাষ্ট্রীয় গণমাধ্যম এ তথ্য জানিয়েছে।

সরকারি সংবাদমাধ্যম ভিয়েতনাম নিউজ এজেন্সি (ভিএনএ) জানিয়েছে, লং আন প্রদেশের বেসরকারী মাই কুইন সাফারি পার্ক এবং হো চি মিন সিটির কাছে ডং নাইয়ের ভুওন শোয়াই চিড়িয়াখানায় আগস্ট এবং সেপ্টেম্বরে এই মৃত্যুর ঘটনা ঘটে।

ন্যাশনাল সেন্টার ফর অ্যানিমাল হেলথ ডায়াগনোসিসের পরীক্ষার ফলাফল অনুসারে, প্রাণীগুলো ‘এইচফাইভএনওয়ান ভাইরাসের কারণে মারা গেছে।

ভিএনএ প্রতিবেদনে আরো জানানো হয়েছে, প্রাণীদের দেখাভালে সংশ্লিষ্ট চিড়িয়াখানার কর্মীদের মধ্যে শ্বাসকষ্টের লক্ষণ দেখা যায়নি।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading