সাতক্ষীরা সীমান্ত দিয়ে ইন্ডিয়ায় পাচারকালে আটক ৫ বাংলাদেশি

সাতক্ষীরা সীমান্ত দিয়ে ইন্ডিয়ায় পাচারকালে আটক ৫ বাংলাদেশি

উত্তরদক্ষিণ। শুক্রবার, ০৪ অক্টোবর, ২০২৪, আপডেট ১৬:১৫

সাতক্ষীরা সীমান্ত থেকে অবৈধ পথে ইন্ডিয়ার পাচারকালে ৫ বাংলাদেশি নাগরিককে আটক করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)। শুক্রবার (০৪ অক্টোবর) ভোমরা ও কলারোয়া সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়েছে।

আটক হওয়া অভিযুক্তরা হলেন, সাতক্ষীরা পদ্মশাখরা গ্রামের শামসুদ্দিন গাজির ছেলে জসিম উদ্দিন (৩৮), সাতক্ষীরা লক্ষ্মীদাড়ী গ্রামের আসাদুল সরদারের ছেলে বিলাল হোসেন (২৩), সাতক্ষীরার ভোমরা এলাকার আব্দুল মজিদের ছেলে মো.শামছুজ্জামান (৩৯), শরীয়তপুর জেলার রামকৃষ্ণপুর গ্রামের মৃত সামছুল মোল্লার মেয়ে মৌসুমী (৩৪) ও ফরিদপুর জেলার মৃত আয়নাল উদ্দিন শেখের ছেলে মো. মামুন (৩৩)।

এদিন বেলা ১১টায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন সাতক্ষীরার ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) পরিচালক ও অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশরাফুল হক।

তিনি বলেন, গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারি সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর পদ্মশাখরা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার দিয়ে বাংলাদেশি নাগরিক অবৈধভাবে ভারতে প্রবেশ করবে, এমন সংবাদের ভিত্তিতে পদ্মশাখরা বিওপির নায়েব সুবেদার আমির হোসেনের নেতৃত্বে ৩ জনকে আটক করা হয়। তাদের কাছ থেকে মোটরসাইকেল জব্দ করা হয়। একই দিনে কলারোয়ার হিজলদী বিওপির সুলতানপুর মাঠ থেকে ২ বাংলাদেশি নাগরিককে আটক করা হয়।

আটক তিন আসামিকে সাতক্ষীরা সদর থানায় মামলা দায়ের ও সোপর্দ করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছেন ও অন্য ২ জনকে কলারোয়া থানায় হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading