৫ সংস্কার কমিশনের আনুষ্ঠানিক যাত্রা শুরু

৫ সংস্কার কমিশনের আনুষ্ঠানিক যাত্রা শুরু

উত্তরদক্ষিণ। শনিবার, ০৫ অক্টোবর, ২০২৪, আপডেট ০৮:৩০

সরকার ইতোমধ্যে ছয়টি সংস্কার কমিশন গঠন করে এগুলোর প্রধানদের নাম ঘোষণা করেছিল। এবার পাঁচটি কমিশনের সদস্যদের নামসহ আনুষ্ঠানিকভাবে কমিশনগুলো গঠন করে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। এর মধ্য দিয়ে কমিশনের আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো।

সরকারের দায়িত্বশীল সূত্র বলছে, কমিশনগুলো ৯০ দিনের মধ্যে প্রতিবেদন দেবে। প্রতিবেদনের সুপারিশ নিয়ে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করবে। এরপর পরামর্শমূলক মতবিনিময় করা হবে, যেখানে সমাজের সব পর্যায়ের মানুষের প্রতিনিধিত্ব থাকবে। এভাবেই সংস্কারকাঠামো চূড়ান্ত করার পরিকল্পনা করেছে সরকার।

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ১১ সেপ্টেম্বর জাতির উদ্দেশে দেওয়া ভাষণে নির্বাচনব্যবস্থা, পুলিশ, বিচার বিভাগ, জনপ্রশাসন, সংবিধান ও দুর্নীতি দমন বিষয়ে সংস্কারের জন্য ছয়টি কমিশন গঠনের কথা জানান। নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন বদিউল আলম মজুমদার, পুলিশ

সংস্কার কমিশনের প্রধান সফর রাজ হোসেন, বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রধান হিসেবে বিচারপতি শাহ আবু নাঈম মমিনুর রহমান, দুর্নীতি দমন সংস্কার কমিশনের প্রধান ইফতেখারুজ্জামান, জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন আবদুল মুয়ীদ চৌধুরী। আর সংবিধান সংস্কার কমিশনের প্রধান হিসেবে প্রথমে বিশিষ্ট আইনজীবী ড. শাহদীন মালিকের নাম ঘোষণা করা হলেও পরে তার জায়গায় অধ্যাপক আলী রীয়াজকে দায়িত্ব দেওয়া হয়। এই কমিশনটি বাদে বাকি কমিশনগুলোর প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

অন্তর্বর্তী সরকারের ঘোষণা অনুযায়ী, মঙ্গলবার থেকে কমিশনের কাজ শুরুর করার কথা ছিল। কিন্তু প্রজ্ঞাপন জারি না হওয়ায় তা শুরু করা যায়নি। এখন প্রজ্ঞাপন জারির মাধ্যমে আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করতে পারবে কমিশনগুলো।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading