তাঁতীবাজার মণ্ডপে ‘পেট্রোল বোমা’ নিক্ষেপ, পুলিশ বলছে ‘ছিনতাইকারী’

তাঁতীবাজার মণ্ডপে ‘পেট্রোল বোমা’ নিক্ষেপ, পুলিশ বলছে ‘ছিনতাইকারী’

উত্তরদক্ষিণ। শুক্রবার (১১ অক্টোবর), ২০২৪, আপডেট ২৩:৫৫

পুরান ঢাকার একটি পূজামণ্ডপে একটি ‘পেট্রোল বোমা’ ছুঁড়ে মারার ঘটনা ঘটেছে। তবে সেটি বিস্ফোরিত হয়নি। কালো হয়ে যাওয়া সলতেসহ সবুজ কাচের বোতলটি উদ্ধার করা হয়েছে।

হামলাকারীদের ছুরিকাঘাতে মণ্ডপের চারজন স্বেচ্ছাসেবকের আহত হওয়ার তথ্যও পাওয়া গেছে। তাদেরকে মিটফোর্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (১১ অক্টোবর) সন্ধ্যার দিকে তাঁতীবাজার পূজা মণ্ডপে এ ঘটনা ঘটে।

পুলিশ বলছে, এটা ছিনতাইকারীদের কাজ। এ ঘটনায় সন্দেহভাজন তিনজনকে আটকের কথা বলছে বাহিনীটি।

কোতয়ালি থানার ওসি এনামুল হাসান বলেন, রাত ৮টার দিকে এক নারীর চেইন ধরে টান দেয় কয়েকজন ছিনতাইকারী। এ সময় সেখানকার লোকেরা বাধা দিলে ছিনতাইকারীরা চারজনকে ছুরিকাঘাতে আহত করে। হামলাকারীরা একটি বোতল ছুঁড়ে মারে, তবে সেটি বিস্ফোরিত হয়নি, কোনো ক্ষয়ক্ষতিও হয়নি।

বোতলে কী ছিল জানতে চাইলে ওসি বলেন, যেহেতু সেটি বিস্ফোরণ হয়নি সেক্ষেত্রে সেটা ভয়-ভীতি দেখানোর জন্যও ছুঁড়তে পারে। তবে দেখা যায় সেটিতে তরল আছে।

এ ঘটনায় সন্দেহভাজন তিনজনকে আটক করা হয়েছে জানিয়ে তিনি বলেন, তাদের একজনের কাছে চাকুও ছিল, যেটি উদ্ধার করা হয়েছে।

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading