কক্সবাজারে প্রতিমা বিসর্জন দিতে গিয়ে স্কুল শিক্ষার্থী নিখোঁজ

কক্সবাজারে প্রতিমা বিসর্জন দিতে গিয়ে স্কুল শিক্ষার্থী নিখোঁজ

উত্তরদক্ষিণ। রবিবার, ১৩ অক্টোবর, ২০২৪, আপডেট ২২:৪০

কক্সবাজার সমুদ্র সৈকতে প্রতিমা বিসর্জন দিতে গিয়ে প্রান্ত দেব প্রবাল নামে এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছেন। রোববার (১৩ অক্টোবর) সন্ধ্যা ৬টায় কক্সবাজার সমুদ্র সৈকতের লাবনী পয়েন্টে এ ঘটনা ঘটে।

নিখোঁজ প্রান্ত দেব কক্সবাজার ঈদগাঁও কেজি স্কুলের ৯ম শ্রেণির ছাত্র।

বিষয়টি নিশ্চিত করেন কক্সবাজার সি সেইফ লাইফ গার্ডের সিনিয়র ইনচার্জ ওসমান গনী।

তিনি বলেন, প্রতিমা বিসর্জন শেষে অনেকে গোসল করছিলেন। গোসলের একপর্যায়ে স্রোতের টানে প্রান্ত দেব তলিয়ে যায়। আমরা নৌ বাহিনী ডুবুরি দলের সঙ্গে উদ্ধার কার্যক্রম চালিয়ে যাচ্ছি।

কক্সবাজার টুরিস্ট পুলিশের সহকারী পুলিশ সুপার আবুল কালাম বলেন, প্রতিমা বিসর্জনে গিয়ে এক দর্শনার্থী নিখোঁজ হয়েছে। তাকে উদ্ধারের চেষ্টা চলছে।

ইউডী/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading