আমাদের সিদ্ধান্ত আমরাই নিতে পারি: ট্রাম্পকে নেতানিয়াহু

আমাদের সিদ্ধান্ত আমরাই নিতে পারি: ট্রাম্পকে নেতানিয়াহু

উত্তরদক্ষিণ। সোমবার, ২১ অক্টোবর, ২০২৪, আপডেট ১১:৪০

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইসরায়েলের স্বার্থ রক্ষায় আমাদের সিদ্ধান্ত আমরাই নিতে পারি। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনালাপকালে এ কথা বলেন তিনি।

ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় রবিবার (২০ অক্টোবর) এ তথ্য প্রকাশ করেছে। খবর বার্তসংস্থা রয়টার্সের।

ট্রাম্পের সঙ্গে আলাপকালে নেতানিয়াহু বলেন, ইসরায়েল মার্কিন প্রশাসনের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে আলাপ করে ঠিকই কিন্তু শেষ পর্যন্ত জাতীয় স্বার্থের ওপর ভিত্তি করে সিদ্ধান্ত নেয় তেলআবিব। ট্রাম্প পরে ফিলাডেলফিয়ায় সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময়ও নেতানিয়াহুর সঙ্গে গত শনিবার খুব সুন্দর একটি আলোচনা হয়েছে বলে স্বীকার করেন।

ইসরায়েলি প্রধানমন্ত্রী ইরানের কখন পাল্টা হামলা করবে সে সম্পর্কে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের মতামত জানতে চেয়েছিলেন।

সম্প্রতি ইরান ইসরায়েলে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এ হামলার প্রতিশোধ নিতে ইসরায়েল তার সামরিক প্রতিক্রিয়া নিয়ে চিন্তাভাবনা করছে।

বাইডেনের সঙ্গে আলোচনা করে হতাশ হয়ে নেতানিয়াহু এ ব্যাপারে ট্রাম্পের পরামর্শ চান। তখন নেতানিয়াহুকে ট্রাম্প বলেছেন, তুমি যা করতে চাও, তাই করো।

এদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রীর বাসভবন লক্ষ্য করে গত শনিবার (১৯ অক্টোবর) ড্রোন হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। তবে যখন এই হামলা চালানো হয় তখন ওই ভবনে নেতানিয়াহু ছিলেন না। এই হামলা ও হত্যাচেষ্টার জন্য ইরানকে দোষারোপ করেছেন তিনি। যদিও লেবাননের হিজবুল্লাহ এই হামলা চালিয়েছে বলে মনে করা হচ্ছে।

সংবাদমাধ্যমটি বলছে, উত্তর ইসরায়েলের সিজারিয়া শহরে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বাসভবন লক্ষ্য করে ড্রোন হামলার কয়েক ঘণ্টা পর নেতানিয়াহু একটি বিবৃতি দিয়েছেন। সেখানে তিনি বলেন, আমাকে এবং আমার স্ত্রীকে হত্যা করার জন্য ইরানের প্রক্সি যোদ্ধা হিজবুল্লাহর প্রচেষ্টা ছিল মারাত্মক ভুল। তিনি আরও বলেন, আমি ইরান ও তার প্রক্সি যোদ্ধাদের এবং তার অশুভ অক্ষকে বলছি, যারাই ইসরায়েলের নাগরিকদের ক্ষতি করার চেষ্টা করবে তাদেরকে চড়া মূল্য দিতে হবে।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading