আগামীকাল থেকে শুরু হচ্ছে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে ইসলামি বইমেলা

আগামীকাল থেকে শুরু হচ্ছে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে ইসলামি বইমেলা

উত্তরদক্ষিণ। সোমবার, ২১ অক্টোবর, ২০২৪, আপডেট ১৬:৫৫

ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ১৪৪৬ হিজরি উপলক্ষ্যে আগামীকাল ২২ অক্টোবর মঙ্গলবার থেকে বায়তুল মুকাররম জাতীয় মসজিদে শুরু হচ্ছে ইসলামি বইমেলা। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেস্টা ড. আ ফ ম খালিদ হোসেন আগামীকাল বিকাল ৪.৩০ টায় প্রধান অতিথি হিসেবে বইমেলার উদ্বোধন করবেন।

বায়তুল মুকাররম জাতীয় মসজিদের দক্ষিণ ও পূর্ব চত্বরে আয়োজিত এই মেলা চলবে ২২ অক্টোবর থেকে ১০ নভেম্বর পর্যন্ত। মেলা প্রতিদিন দুপুর ১২ টা থেকে রাত ৯ টা পর্যন্ত জনসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। ছুটির দিনে মেলা চলবে সকাল ১০ টা থেকে রাত ১০ টা পর্যন্ত। এবারের মেলায় মোট ১৫১ টি স্টল স্থান পেয়েছে । মেলায় পবিত্র কুরআনের অনুবাদ, তাফসীর, হাদিসগ্রন্থসহ ইসলামের বিভিন্ন বিষয়ের ওপর মৌলিক ও গবেষণামূলক বিভিন্ন বই পাওয়া যাবে। এছাড়া ইসলামিক ফাউন্ডেশনের স্টলে সকল বইয়ে দেয়া হবে ৩৫% কমিশন।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading