পাকিস্তানে জঙ্গি হামলায় ১০ পুলিশ নিহত, তালেবানের দায় স্বীকার
উত্তরদক্ষিণ। শুক্রবার (২৫ অক্টোবর), ২০২৪, আপডেট ২০:৪৫
পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর ডেরা ইসমাইল খানের কাছে একটি ফাঁড়িতে জঙ্গি হামলায় অন্তত ১০ সীমান্ত পুলিশ নিহত হয়েছে।
শুক্রবার (২৫ অক্টোবর) রয়টার্স জানিয়েছে, ইসলামপন্থি জঙ্গি গোষ্ঠী তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) বৃহস্পতিবারের হামলার দায় স্বীকার করেছে।
নাম প্রকাশ করতে অনিচ্ছুক, পুলিশের তিনটি ঊর্ধ্বতন সূত্র হামলার বিষয়টি নিশ্চিত করে বলেছে, জঙ্গিদের একটি বড় দল ফাঁড়িতে ঢুকে সীমান্তের নিরাপত্তা বাহিনীর সদস্যদের হত্যা করে।
উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখাওয়া প্রদেশের মুখ্যমন্ত্রী আলি আমিন খান গান্দাপুর শুক্রবার এক বিবৃতিতে হামলার বিষয়টি নিশ্চিত করে জানিয়ে এর নিন্দা করেছেন।
দায় স্বীকার করে এক বিবৃতিতে তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) বলেছে, ঊর্ধ্বতন নেতা ওস্তাদ কুরেশিকে হত্যার প্রতিশোধ নিতেই এ হামলা চালানো হয়েছে।
এদিকে, আফগানিস্তানের সীমান্তবর্তী বাজৌর জেলায় এক গোয়েন্দা দুই আত্মঘাতী বোমা হামলাকারীসহ নয়জন নিহত হয়েছেন বলে বৃহস্পতিবার এক বিবৃতিতে জানিয়েছে পাকিস্তানের সামরিক বাহিনী।
ইউডি/এবি

