খাগড়াছড়িতে ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার

খাগড়াছড়িতে ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার

উত্তরদক্ষিণ। বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪, আপডেট ১৩:২০

খাগড়াছড়ির পর্যটন কেন্দ্রগুলোতে থাকা পর্যটকদের ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হচ্ছে। ৫ নভেম্বর থেকে যথারীতি ভ্রমণ করতে পারবেন দেশের বিভিন্ন অঞ্চলের পর্যটক।

বুধবার (৩০ অক্টোবর) খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান পর্যটক নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন। খাগড়াছড়ি জেলার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে জানিয়েছেন তিনি।

প্রসঙ্গত, খাগড়াছড়ি জেলায় অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হওয়ার কারণে পর্যটকদের নিরাপত্তার কথা বিবেচনা করে খাগড়াছড়িতে চলতি মাসের ৮ অক্টোবর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত ভ্রমণে নিরুৎসাহিত করেছিল জেলা প্রশাসন।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading