আফগানিস্তান সিরিজের দল ঘোষণা, নাজমুলই অধিনায়ক
উত্তরদক্ষিণ। শুক্রবার (০১ নভেম্বর), ২০২৪, আপডেট ২১:৩০
নাজমুল হোসেনকেই অধিনায়ক করে আফগানিস্তানের বিপক্ষে সংযুক্ত আরব আমিরাতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দল ঘোষণা করেছে বিসিবি। দলে ফিরেছেন বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ। প্রথমবারের মতো ওয়ানডে দলে ডাক পেয়েছেন ফাস্ট বোলার নাহিদ রানা।
বাংলাদেশ দল সর্বশেষ ওয়ানডে সিরিজ খেলেছে শ্রীলঙ্কার বিপক্ষে গত মার্চে। সেই সিরিজের শেষ ম্যাচের দল থেকে বাদ পড়েছেন এনামুল হক, তাইজুল ইসলাম ও হাসান মাহমুদ। সেই সিরিজের প্রথম দুই ম্যাচের দলে ছিলেন পেসার তানজিম হাসান। কাঁধের চোটের কারণে তাকে আফগানিস্তান সিরিজের দলে রাখা হয়নি।
অসুস্থতার কারণে দলে নেই উইকেটকিপার–ব্যাটসম্যান লিটন দাস। আফগানিস্তান সিরিজ থেকে বিশ্রাম নিয়েছেন সাকিব আল হাসান।
ইউডি/এবি

