আবু সাঈদের নামে ফাউন্ডেশন প্রতিষ্ঠার দাবি

আবু সাঈদের নামে ফাউন্ডেশন প্রতিষ্ঠার দাবি

উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ০৫ নভেম্বর , ২০২৪, আপডেট ১৭:২০

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ আবু সাঈদের নামে একটি ফাউন্ডেশন প্রতিষ্ঠার জন্য সরকারের সহযোগিতা কামনা করেছে সাঈদের পরিবার। আজ (মঙ্গলবার) দুপুরে তথ্য ও সস্প্রচার মন্ত্রণালয়ে উপদেষ্টা মো. নাহিদ ইসলামের সঙ্গে সাক্ষাৎ করে এ সহযোগিতা কামনা করে আবু সাঈদের পরিবার।

এ সময় ‘শহীদ আবু সাঈদ ফাউন্ডেশন’ প্রতিষ্ঠায় সরকারের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা প্রদানের আশ্বাস দেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলাম।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. মামুন অর রশিদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, দুপুরে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে উপদেষ্টা মো. নাহিদ ইসলামের সঙ্গে সাক্ষাৎ করেন বৈষম্যবিরোধী আন্দোলনে শহিদ আবু সাঈদের পরিবার। এ সময় উপদেষ্টা নাহিদ ইসলাম শহীদ আবু সাঈদের পরিবারের খোঁজখবর নেন এবং সরকারের পক্ষ থেকে শহিদ আবু সাঈদের পরিবারের পাশে থাকার আশ্বাস প্রদান করেন।

সাক্ষাতে শহীদ আবু সাঈদের পরিবারের সদস্যরা আবু সাঈদের নামে একটি ফাউন্ডেশন প্রতিষ্ঠার জন্য সরকারের সহযোগিতা কামনা করেন। তখন উপদেষ্টা নাহিদ ইসলাম ‘শহীদ আবু সাঈদ ফাউন্ডেশন’ প্রতিষ্ঠায় সরকারের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।

সাক্ষাৎকালে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন— শহীদ আবু সাঈদের বড়ভাই রমজান আলী, আবু হোসেনসহ পরিবারের অন্য সদস্যরা।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading