আইপিএলের মেগা নিলামে বাংলাদেশের ১৩ জন, ভেন্যু-তারিখ ঘোষণা

আইপিএলের মেগা নিলামে বাংলাদেশের ১৩ জন, ভেন্যু-তারিখ ঘোষণা

উত্তরদক্ষিণ। মঙ্গলবার (৫ নভেম্বর), ২০২৪, আপডেট ২৩:৫৫

চলতি মাসের ২৪ এবং ২৫ তারিখে অনুষ্ঠিত হবে আসন্ন আইপিএলের নিলাম। ইন্ডিয়া কিংবা আশেপাশের কোনো দেশ নয়, এবারের আইপিএল নিলাম অনুষ্ঠিত হবে সৌদি আরবের জেদ্দা শহরে।

এবারের আইপিএলের নিলাম ইন্ডিয়ার বাইরে হতে যাচ্ছে, এমন গুঞ্জন ছিল অনেক আগে থেকেই। মঙ্গলবার (৫ নভেম্বর) আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে সেটা জানিয়ে দিয়েছে বিসিসিআই। এই নিয়ে টানা দ্বিতীয়বার ভারতের বাইরে অনুষ্ঠিত হতে যাচ্ছে আইপিএলের নিলাম। গতবার দুবাইয়ে অনুষ্ঠিত হয়েছিল এই টুর্নামেন্টের নিলাম।

আসন্ন আইপিএলের নিলামের জন্য ১৫৭৪ জন খেলোয়াড় নিবন্ধন করেছেন। তাদের মধ্যে ১১৬৫ জন ভারতীয়, বাকি ৪০৯ জন বিদেশি। সহযোগী দেশ থেকে আছেন ৩০ জন।

দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়া যথাক্রমে ৯১ ও ৭৬ জন খেলোয়াড় নিয়ে এই তালিকায় উপরের দিকে। তালিকায় বাংলাদেশের আছেন ১৩ জন।

আইপিএলের এবারের নিলাম হবে মেগা নিলাম। প্রতি চার বছর অন্তর আইপিএলে একবার মেগা নিলাম অনুষ্ঠিত হয়। একদিনের পরিবর্তে এটি দুই দিন ধরে হয়। এই নিলামে আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলো আগামী তিন বছরের জন্য (২০২৫-২৭) স্কোয়াড গঠন করবে।

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading