মির্জা ফখরুলের সঙ্গে অস্ট্রিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ

মির্জা ফখরুলের সঙ্গে অস্ট্রিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ

উত্তরদক্ষিণ। শনিবার, ১৬ নভেম্বর , ২০২৪, আপডেট ১:৪০

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করতে এসেছেন ‌দি‌ল্লিতে নিযুক্ত অ‌স্ট্রিয়ার বাংলাদেশের অনাবা‌সিক রাষ্ট্রদূত ক্যাথারিনা উইজার।

শনিবার (১৬ নভেম্বর) দুপুর সাড়ে ১২টায় গুলশানে বিএনপির চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক শুরু হয়।  

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, দুপুর সাড়ে ১২টায় গুলশানে চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করতে এসেছেন নয়াদিল্লিতে বাংলাদেশের নিযুক্ত অস্ট্রিয়ার রাষ্ট্রদূত ড. ক্যাথারিনা উইজার।

এছাড়া বৈঠকে উপস্থিতি রয়েছেন বাংলাদেশর অস্টিয়ার কনস্যুলার ও বিএনপি চেয়ারপার্সন ফরেন উপদেষ্টা কমিটি সদস্য তাজভীরুল ইসলাম।

তবে, বৈঠকে বিষয়বস্তু সম্পর্কে কিছু জানাতে পারেনি শায়রুল কবির।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading