টাঙ্গাইলে গোলাবর্ষণ করবে বিমান বাহিনী, এলাকা পরিহারের অনুরোধ

টাঙ্গাইলে গোলাবর্ষণ করবে বিমান বাহিনী, এলাকা পরিহারের অনুরোধ

উত্তরদক্ষিণ। সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪, আপডেট ১:৪০

আগামী ২৭ নভেম্বর টাঙ্গাইল রসুলপুরের ফায়ারিং রেঞ্জে গোলাবর্ষণ করবে বিমান বাহিনী। তাই সবাইকে ফায়ারিং এলাকা পরিহার করার জন্য অনুরোধ জানিয়েছে বাহিনীটি।

সোমবার (২৫ নভেম্বর) জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এ তথ্য নিশ্চিত করেছে।

আইএসপিআর জানায়, আগামী ২৭ নভেম্বর (বুধবার) সকাল ১০টা হতে বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত টাঙ্গাইল রসুলপুর ফায়ারিং রেঞ্জ ভিজিডি-১ এ বিমান বাহিনীর বিমান ও হেলিকপ্টার দিয়ে আকাশ থেকে মাটিতে গোলাবর্ষণ বার্ষিক মহড়া অনুষ্ঠিত হবে। এ সময় সবাইকে উক্ত ফায়ারিং এলাকা পরিহার করার জন্য অনুরোধ করা হলো।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading