বিচ্ছেদ জল্পনার মাঝেই নতুন অধ্যায়ে ঐশ্বরিয়া

বিচ্ছেদ জল্পনার মাঝেই নতুন অধ্যায়ে ঐশ্বরিয়া

উত্তরদক্ষিণ। বুধবার, ০৪ ডিসেম্বর, ২০২৪, আপডেট ০৮:৩০

দীর্ঘদিন ধরেই গুঞ্জন, ১৭ বছরের দাম্পত্যের ইতি টানছেন বলিউডের চর্চিত তারকা জুটি অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই বচ্চন। তাদের নিয়ে বি-টাউনে যেন জল্পনার অন্ত নেই; বিচ্ছেদ সন্দেহে বারবার নাম উঠে আসছে এই জুটির। আর কেনই বা চর্চা হবে না, ইদানীং বচ্চনদের কোনো পারিবারিক অনুষ্ঠানেও দেখা যায় না ঐশ্বরিয়াকে।

এদিকে আবার বলিউডে কান পাতলে শোনা যায়, অভিনেত্রী নিমরত কৌরের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন অভিষেক। ফলে বচ্চন পরিবারের বিচ্ছেদ জল্পনা যেন আর চাউর হয়েছে। যদিও এসব বিষয়ে সরাসরি মুখ খোলেননি অভিষেক-ঐশ্বরিয়ার কেউই।

এমন জল্পনাকে তোয়াক্কা না করে বরং কাজে ফিরলেন ঐশ্বরিয়া। তবে কি বড় পর্দায় আসছেন নায়িকা? এ নিয়ে যেন আরেক জল্পনা!

সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি পোস্ট নতুন করে চর্চা শুরু করে ঐশ্বরিয়ার জীবন নিয়ে। তাতে স্পষ্ট, এবার নিশ্চয়ই এক নতুন অধ্যায়ে পা রাখছেন ঐশ্বরিয়া। নায়িকার কাজে ফেরার ইঙ্গিতটি স্পষ্ট করেন রূপটান শিল্পী অ্যাড্রিয়ান জ্যাকব। তিনি ঐশ্বরিয়ার সঙ্গে একটি শ্যুটিং স্পট থেকে তোলেন। আর সেই ছবি ভাইরাল হতেই ঐশ্বরিয়ার অনুরাগীদের মাঝে ব্যাপক জল্পনা।

সেই পোস্টে জ্যাকব লেখেন, ‘কাজের জায়গায় ঐশ্বরিয়ার সঙ্গে একটা ভাল দিন কাটল।’ তবে কী কাজ, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।

এদিকে বলিউডে নায়িকার ফেরার খবরে আনন্দিত ঐশ্বরিয়ার অনুরাগীরা, শুভেচ্ছায় ভরিয়ে দিচ্ছেন তাকে।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading