৭ মাত্রার ভূমিকম্পে কাঁপল ক্যালিফোর্নিয়া

৭ মাত্রার ভূমিকম্পে কাঁপল ক্যালিফোর্নিয়া

উত্তরদক্ষিণ। শুক্রবার, ০৬ ডিসেম্বর, ২০২৪, আপডেট ১০:১০

আমেরিকার উত্তর ক্যালিফোর্নিয়া উপকূলে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৭।

স্থানীয় সময় বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সকালে ভূমিকম্পটি আঘাত হানে। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। খবর বিবিসির।

স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, ভূমিকম্পে কোনো হতাহত কিংবা বড় ধরনের ক্ষতির খবর পাওয়া যায়নি। কিছু বাড়িতে সামান্য ক্ষয়ক্ষতি হয়েছে। তবে, ভূমিকম্পের পর স্থানীয় ১০ হাজারের বেশি মানুষ বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছেন।

ভূমিকম্পের প্রত্যক্ষদর্শী এক জন বিবিসির সঙ্গে আলাপকালে জানান, তিনি যে বিল্ডিংয়ে ছিলেন তার ভেতরে মনে হচ্ছিল, প্রতিটি ঘরে একটি বোমা বিস্ফোরিত হয়েছে।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading