কর্মীর সাথে তর্কের জেরে ক্যাফেতে আগুন, ১১ জনের মৃত্যু

কর্মীর সাথে তর্কের জেরে ক্যাফেতে আগুন, ১১ জনের মৃত্যু

উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪, আপডেট ১২:0৫

ভিয়েতনামের রাজধানী হ্যানয়ের একটি ক্যাফেতে বুধবার (১৮ ডিসেম্বর) রাতে অগ্নিকাণ্ডে ১১ জনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) এ তথ্য জানিয়েছে ভিয়েতনামের জননিরাপত্তা মন্ত্রণালয়।

সংবাদমাধ্যম সিএনএ জানায়, আগুনের সূত্রপাতের জন্য সন্দেহভাজন এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশের এক বিবৃতিতে বলা হয়েছে, গ্রেফতার ব্যক্তি ওই ক্যাফের কর্মীর সাথে তর্কের পর তিনতলা ক্যাফেটির নিচতলায় পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয়ার কথা স্বীকার করেছেন। বুধবার রাত ১১টার ঠিক পরেই আগুন লাগার খবর পাওয়া যায়।

রাষ্ট্র-চালিত তিয়েন ফং সংবাদপত্রকে একজন প্রত্যক্ষদর্শী বলেন, ‘আগুন লাগায় বের হওয়ার সব পথ বন্ধ হয়ে গিয়েছিল। পেট্রলের গন্ধ প্রবল ছিল।’ অন্য এক প্রত্যক্ষদর্শী বিস্ফোরণের শব্দ শোনারও দাবি করেছেন।

পুলিশের বিবৃতি অনুসারে, ঘটনাস্থল থেকে সাতজনকে উদ্ধার করা হয়েছে, যাদের মধ্যে দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সূত্র: সিএনএ

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading