সরকার চাইলে ২০২৫ সালেই নির্বাচন সম্ভব: সাইফুল হক

সরকার চাইলে ২০২৫ সালেই নির্বাচন সম্ভব: সাইফুল হক

উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪, আপডেট ১২:৪৫

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, সরকার চাইলে ২০২৫ জাতীয় নির্বাচন করা সম্ভব।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) রাজধানীতে গণতন্ত্র মঞ্চের সংবাদ সম্মেলনে এ সব কথা বলেন তিনি।

তিনি বলেন,তত্ত্বাবধায়ক সরকারের অনুপস্থিতর ফলে দেশে কর্তৃত্ববাদী সরকার ব্যবস্থা কায়েম হয়েছিল। প্রয়োজনীয় নীতিমালা প্রণয়ন ও সংস্কার সাধন করে সেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনতে হবে।

বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে তত্বাবধায়ক সরকার হিসেবে কাজ করার সুযোগ সীমিত-এ কথা জানিয়ে তিনি আরও বলেন, সরকার চাইলে ২০২৫ জাতীয় নির্বাচন করা সম্ভব।

একই অনুষ্ঠানে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, গণঅভ্যুত্থানের দাবি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করা। এক্ষেত্রে অতিবিলম্ব কাম্য নয়।

সাম্প্রতিক সময়ে দেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উদাসিনতা নানা প্রশ্নের জন্ম দিয়েছে এ মন্তব্য করে তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রীর শেখ হাসিনার বিচার করা বর্তমান সরকারের দায়িত্বের মধ্যে পরে৷

ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু বলেন, দেশের সব রাজনৈতিক দল সমর্থন দেবার পরও বর্তমান সরকার আওয়ামী সিন্ডিকেট ভাঙতে পারছে না৷ সরকারের উচিত ফ্যাসিস্ট সরকারের সকল সিন্ডিকেট ভেঙে দিয়ে জনগণের পাশে থাকা।

সংস্কার ছাড়া নির্বাচনে গেলে তা গণঅভ্যুত্থানের আকাঙ্খা পূরণ করবে না। তবে সংস্কারের জন্য যে সময় বর্তমান সরকার দাবি করেছে তা অপ্রয়োজনীয় বলেও জানান তিনি।

তিনি বলেন, বিগত দিনে তত্ত্বাবধায়ক সরকার গঠনে যে নাটক করা হয়েছে তা ভবিষ্যতে কাম্য নয়। গত ৫৩ বছর আমলাদের যে ভেল্কিবাজি দেখা গেছে তা জাতি আর দেখতে চায় না।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading