জ্বালানি আমদানি না বাড়ালে ইউরোপকে শুল্কারোপের হুমকি ট্রাম্পের

জ্বালানি আমদানি না বাড়ালে ইউরোপকে শুল্কারোপের হুমকি ট্রাম্পের

উত্তরদক্ষিণ। শুক্রবার (২০ ডিসেম্বর), ২০২৪, আপডেট ২২:৩০

আমেরিকার নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউরোপীয় ইউনিয়নকে (ইইউ) সতর্ক করে বলেছেন, তারা যদি আমেরিকার কাছ থেকে তেল ও গ্যাস আমদানি বাড়াতে ব্যর্থ হয়, তবে তাদের ওপর রফতানি পণ্যে শুল্ক আরোপ করা হবে। এসব পণ্যের মধ্যে রয়েছে গাড়ি ও যন্ত্রপাতি।

শুক্রবার (২০ ডিসেম্বর) ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

ইইউ ইতোমধ্যে আমেরিকার তেল ও গ্যাসের বৃহত্তম ক্রেতা। তবে বর্তমানে কোনও অতিরিক্ত জ্বালানি সরবরাহের সুযোগ নেই, যদি না যুক্তরাষ্ট্র উৎপাদন বাড়ায় বা এশিয়ার মতো অন্য বাজার থেকে সরবরাহ কমানো হয়।

ট্রাম্প বলেছেন, আমি ইউরোপীয় ইউনিয়নকে বলেছি যে তাদের আমাদের বিপুল ঘাটতি পূরণ করতে হবে, এবং তা সম্ভব হবে আমাদের তেল ও গ্যাসের ব্যাপক আমদানি বাড়ানোর মাধ্যমে। অন্যথায়, শুল্কই হবে একমাত্র পথ!

ইউরোপীয় কমিশন এ প্রসঙ্গে জানায়, নবনির্বাচিত প্রেসিডেন্টের সঙ্গে সম্পর্ক জোরদার এবং জ্বালানি খাতে সহযোগিতা নিয়ে আলোচনায় তারা প্রস্তুত।

কমিশনের এক মুখপাত্র বলেন, ইইউ রাশিয়া থেকে জ্বালানি আমদানি ধীরে ধীরে বন্ধ করার এবং সরবরাহের উৎস বহুমুখী করার বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ।

ইইউর পরিসংখ্যান দফতর ইউরোস্ট্যাটের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের প্রথম প্রান্তিকে ইউরোপীয় ইউনিয়নের ৪৭ শতাংশ তরল প্রাকৃতিক গ্যাস (এলএনজি) এবং ১৭ শতাংশ তেল আমদানি আমেরিকা থেকে এসেছে।

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading