এ্যাট দ্যা টেবিলে উইন্টার কার্নিভাল ২০২৪: শীতের সেরা উৎসবের আমেজ!

এ্যাট দ্যা টেবিলে উইন্টার কার্নিভাল ২০২৪: শীতের সেরা উৎসবের আমেজ!

উত্তরদক্ষিণ। শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪, আপডেট ০১:০০

শীতের রঙিন উৎসব শুরু হয়েছে! শহরের সেরা শপিং, উন্নতমানের খাবার খেতে এবং বিনোদনের অভিজ্ঞতা পেতে চলে আসুন এ্যাট দ্যা টেবিলে অনুষ্ঠিত ‘উইন্টার কার্নিভাল ২০২৪’-এ। মেলা চলবে ২৪ থেকে ২৮ ডিসেম্বর, প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ১১ টা পর্যন্ত।

এই বছরের উইন্টার কার্নিভালে রয়েছে প্রচুর আকর্ষণ যা প্রতিটি দর্শনার্থীর মন জয় করবে। দেশি ও বিদেশি ব্র্যান্ডের পোশাক, গয়না, হস্তশিল্প, গৃহসজ্জা সামগ্রী এবং খাবারের সম্ভার। লাইভ মিউজিক শো, শিশুদের জন্য ফান জোন, নাগর দোলা, বায়োস্কোপ, বেলুন শুটিং এর মত গেম এবং সবার পছন্দের এ্যাট দ্যা টেবিল ফুড কোর্ট যেখানে রয়েছে ২২টি ভিন্ন ব্রান্ডের ভিন্ন স্বাদ।

মেলায় প্রবেশ ফ্রি। পরিবার এবং বন্ধুদের নিয়ে আনন্দ করার জন্য আদর্শ পরিবেশ।

এ্যাট দ্যা টেবিল মার্কেটিং টিম থেকে সৌভিক বোস বলেন, “উইন্টার কার্নিভাল শুধু একটি মেলা নয়, এটি শীতের আমেজে আমাদের সংস্কৃতির মিলনমেলা। আমরা এখানে সবাইকে একটি আনন্দময় পরিবেশ উপহার দেওয়ার চেষ্টা করছি।”

এ্যাট দ্যা টেবিলের ডেপুটি জেনারেল ম্যানেজার মোহাম্মদ মাহমুদুল হাসান বলেন, “উইন্টার কার্নিভাল ২০২৪ শুধু কেনাকাটা নয়, এটি একটি পূর্ণাঙ্গ সাংস্কৃতিক উৎসব যেখানে সকল বয়সের মানুষের জন্য কিছু না কিছু রয়েছে। তাই আর দেরি না করে পরিবার-পরিজন নিয়ে চলে আসুন উইন্টার কার্নিভালে। এই শীতের সেরা মুহূর্তগুলো উপভোগ করুন আমাদের সঙ্গে।”

মেলা সম্পর্কে আরো জানতে ভিজিট করুন আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ https://www.facebook.com/share/12Bvkw6qHhM/?mibextid=wwXIfr

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading