দিল্লির বায়ু বিপজ্জনক, ঢাকার খুবই অস্বাস্থ্যকর

দিল্লির বায়ু বিপজ্জনক, ঢাকার খুবই অস্বাস্থ্যকর

উত্তরদক্ষিণ। রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, আপডেট ১৩:১০

বায়ুদূষণের তালিকায় আজ শীর্ষে রয়েছে ইন্ডিয়ার দিল্লি। দ্বিতীয় অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর। তৃতীয় অবস্থানে রয়েছে রাজধানী ঢাকা।

সকাল ৯টা ১৪ মিনিটে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে জানা গেছে এসব তথ্য।

বিশ্বের বায়ুদূষণ তালিকার শীর্ষে অবস্থান করা দিল্লির দূষণ স্কোর ৫৯৮ অর্থাৎ এই শহরের বাতাস বিপজ্জনক পর্যায়ে রয়েছে। দ্বিতীয় অবস্থানে থাকা লাহোরের দূষণ স্কোর ২৯১ অর্থাৎ সেখানকার বাতাস খুবই অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে।

তৃতীয় অবস্থানে রয়েছে রাজধানী ঢাকা এবং ঢাকার দূষণ স্কোর ২৮৭ অর্থাৎ এখানকার বাতাস খুবই অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে।

স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading