নতুন মামলায় গ্রেফতার পলক ছাড়াও ১১ জন

নতুন মামলায় গ্রেফতার পলক ছাড়াও ১১ জন

উত্তরদক্ষিণ। সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, আপডেট ১২:৩০

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময়ে নিহতদের নাম উল্লেখ করে সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ছাড়াও নতুত করে বেশ কয়েকজনকে আসামি করে বিভিন্ন থানার মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।
সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক।

সোমবার (২৩ ডিসেম্বর) সকালে পুলিশের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে গ্রেফতার দেখানোর আবেদন জানানো হয়। পরে আদালত এ আদেশ দেন।

সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে নিউ মার্কেট থানায় করা মামলায় গ্রেফতার দেখিয়েছেন আদালত। সাবেক মেজর জেনারেল জিয়াউল আহসান ও সাবেক এমপি মো. সাদেক খানকে মোহাম্মদপুর থানার মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।

এছাড়াও সাবেক প্রধানমন্ত্রীর বাণিজ্য উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল আল মামুন, সাবেক এমপি ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু, সাবেক এমপি, ওয়াকার্স পার্টির সভাপতি ও ১৪ দলীয় নেতা রাশেদ খান মেনন ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে যাত্রাবাড়ী থানার মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।

এদিকে, পল্টন থানার মামলায় সাবেক এমপি কামরুল আশরাফ খান পোটনের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বিভিন্ন মামলায় জুনায়েদ আহমেদ পলকসহ আওয়ামী লীগ সরকারের মন্ত্রী, এমপি ও উপদেষ্টাসহ ১১ জনকে আজ আদালতে তোলা হয়।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading