শেখ হাসিনাকে ফেরাতে ইন্ডিয়াকে চিঠি

শেখ হাসিনাকে ফেরাতে ইন্ডিয়াকে চিঠি
প্রধানমন্ত্রী শেখ হাসিনা

উত্তরদক্ষিণ। সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, আপডেট ১৬:০০

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত আনার বিষয়ে ইন্ডিয়া সরকারকে চিঠি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।

সোমবার (২৩ ডিসেম্বর) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তৌহিদ হোসেন বলেন, ইন্ডিয়াকে আমরা জানিয়েছি ক্লিয়ারলি। আমরা তাকে যে ফেরত চাচ্ছি বিচার ব্যবস্থার জন্য সেটা জানিয়েছি।

ফেরত চাওয়ার প্রক্রিয়াটা কী হতে পারে, জানতে চাইলে তিনি বলেন, ইন্ডিয়া সরকারকে নোট ভারবালের (কূটনৈতিক পত্র) মাধ্যমে।

এর আগে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত আনার বিষয়ে ইন্ডিয়ার সঙ্গে যোগাযোগ করতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দেওয়া হয়েছে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

আজ সোমবার বিজিবি দিবসে পদক প্রদান ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

এসময় উপদেষ্টা জানান, বন্দি প্রত্যর্পণ চুক্তি অনুযায়ীই তাকে ফেরানো যাবে।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading