আমেরিকা সফরে যাচ্ছেন ইন্ডিয়ার পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর
উত্তরদক্ষিণ। সোমবার (২৩ ডিসেম্বর), ২০২৪, আপডেট ২৩:২০
ইন্ডিয়ার পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর আগামী মঙ্গলবার থেকে আমেরিকায় ছয় দিনের সফর শুরু করবেন। ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর এটি হবে আমেরিকায় ইন্ডিয়ার প্রথম উচ্চপর্যায়ের সফর। ইন্ডিয়ান সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।
ইন্ডিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ২৪ থেকে ২৯ ডিসেম্বর পর্যন্ত আমেরিকা সফরে থাকবেন।
বিবৃতিতে আরও বলা হয়েছে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রীসহ বিভিন্ন কর্মকর্তাদের সঙ্গে দ্বিপাক্ষিক, আঞ্চলিক ও বৈশ্বিক গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করবেন।
এছাড়া, সফরকালে তিনি আমেরিকায় ইন্ডিয়ার কনসাল জেনারেলদের একটি সম্মেলনের সভাপতিত্ব করবেন বলেও জানিয়েছে মন্ত্রণালয়।
ইউডি/এবি

