ব‍্যালন ডিঅ’র জয় নিয়ে প্রশ্ন তোলায় রোনালদোকে কড়া জবাব রদ্রির

ব‍্যালন ডিঅ’র জয় নিয়ে প্রশ্ন তোলায় রোনালদোকে কড়া জবাব রদ্রির

উত্তরদক্ষিণ। শুক্রবার, ০৩ জানুয়ারি, ২০২৫, আপডেট ০৯:০০

২০২৪ সালে বর্ষসেরা ফুটবলারের পুরস্কার ব‍্যালন ডিঅ’র জিতেছেন রদ্রি। ম্যানচেস্টার সিটির এই মিডফিল্ডারকে নির্বাচিত করায় পুরস্কারের নির্বাচন প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। সিআরসেভেনের এমন মন্তব্য ভালোভাবে দেখছেন না রদ্রি।

ব‍্যালন ডিঅ’রের আগে আলোচনায় ছিলেন ভিনিসিয়ুস জুনিয়র। চ‍্যাম্পিয়ন্স লিগ জেতায় এই পুরস্কার পাওয়া উচিত ছিল ভিনিসিয়ুসের বলে মনে করেন রোনালদোও। ভিনিকে এই পুরস্কার না দেওয়াটা ঠিক হয়নি বলেও মন্তব্য করেন রোনালদো।

রোনালদোর মন্তব্য নিয়ে জানতে চাওয়া হলে স্প্যানিশ সংবাদমাধ্যম এএসকে রদ্রি বলেন, ‘সত্যি বলতে আমি অবাক হয়েছি, কারণ এই পুরস্কারটি কীভাবে দেওয়া হয়, বিজয়ী কীভাবে বেছে নেওয়া হয়, তা সবার চেয়ে তিনি (রোনালদো) ভালো জানেন।’

‘এবার যে সাংবাদিকরা ভোট দিয়েছেন, তারা মনে করেছেন যে, আমার জেতা উচিত। হয়তো একই সাংবাদিকরা একসময় তাকে (রোনালদো) জয়ী হওয়ার জন্য ভোট দিয়েছিলেন এবং আমি মনে করি, তখন তিনি মেনে নিয়েছিলেন।’-যোগ করেন তিনি।

অবশ্য রিয়াল মাদ্রিদও মনে করে এই পুরস্কার ভিনির প্রাপ্য ছিল। তাই গত অক্টোবরে ব‍্যালন ডিঅ’র পুরস্কার বিতরণী অনুষ্ঠান বয়কট করে তার ক্লাব।

সর্বশেষ আসরে রিয়ালের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ৩৯ ম‍্যাচে ২৪ গোল করেন ভিনি। ইউরোপের সফলতম দলটির লা লিগা, চ‍্যাম্পিয়ন্স লিগ ও স্প্যানিশ সুপার কাপ জয়ে তিনি রাখেন বড় অবদান।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading