সিলেট নগরীর ৪৭ মহল্লায় আট ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

সিলেট নগরীর ৪৭ মহল্লায় আট ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

উত্তরদক্ষিণ। শুক্রবার, ০৩ জানুয়ারি, ২০২৫, আপডেট ০৮:১০

সিলেট নগরীর প্রায় ৪৭টি মহল্লায় আগামীকাল শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

জরুরি কাজের জন্য সরবরাহ বন্ধ থাকার বিষয়টি এক সংবাদ বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছেন বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সিলেটের বিক্রয় ও বিতরণ বিভাগ-২-এর প্রকৌশলী শামস-ই-আরেফিন। সাময়িক বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকার জন্য তিনি দুঃখ প্রকাশ করে জানিয়েছেন, কাজ শেষ হলে তাৎক্ষণিক সরবরাহ করা হবে।

এলাকাগুলো হচ্ছে- ৩৩/১১ কেভি উপশহর উপকেন্দ্রের আওতাধীন উপশহর, শিবগঞ্জ, সেনপাড়া, টিলাগড়, লামাপাড়া, সবুজবাগ, হাতিমবাগ, ধোপাদিঘীরপাড়, সোবহানীঘাট, বিশ্বরোড, যতরপুর, কুমারপাড়া, মিরাবাজার, চালীবন্দর, কাষ্টঘর, হকার্স মার্কেট, কালীঘাট, মহাজনপট্টি, মাছিমপুর, ছড়ারপার, সোনারপাড়া, রায়নগর, মজুমদারপাড়া, মীরাপাড়া, শাপলাবাগ, মুক্তিরচক, কল্যাণপুর, টুলটিকর, মিরেরচক, মুরাদপুর, মেন্দিবাগ, কুশিঘাট, সাদাটিকর এবং একই কেভির এমসি কলেজ উপকেন্দ্রের আওতাধীন মিতালিটিলা, রাজবাড়ী, দর্জিপাড়া, নাইওরপুল, চারাদিঘীরপাড়, আরামবাগ, বালুচর, কাজীটুলা, মিরবক্সটুলা, জিন্দাবাজার, বারুতখানা, কুমারপাড়া, নয়াসড়ক ও জেলরোড এলাকা।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading