ঝটপট চিকেন ফ্রাইডের সহজ রেসিপি

ঝটপট চিকেন ফ্রাইডের সহজ রেসিপি

উত্তরদক্ষিণ। শুক্রবার, ০৩ জানুয়ারি, ২০২৫, আপডেট ১৪:৩৫

থার্টি ফাস্ট নাইট উদযাপন করতে ছাদে সন্ধ্যার পার্টিতে রেস্টুরেন্টের চিকেন ফ্রাইডের স্বাদ কিন্তু আপনি চাইলেই বাড়িতে উপভোগ করতে পারেন। তার জন্য বাইরের থেকে খাবার অর্ডার করার দরকার নেই। অল্প কিছু মসলা দিয়ে কম সময়ে বাড়িতে তৈরি করে নিন মজাদার চিকেন ফ্রাইড।

ভোজন রসিক বাঙালিরা বাড়িতেই কীভাবে চিকেন ফ্রাইড তৈরি করতে পারবেন জেনে নিন আজকের আয়োজনে-

প্রয়োজনীয় উপকরণ: বাড়িতে চিকেন ফ্রাইড তৈরি করতে আপনার যা প্রয়োজন হবে তা হলো মুরগির লেগ পিস ৬ টি, আদা পেস্ট ১ চা চামচ, রসুন পেস্ট ১ চা চামচ, পেঁয়াজ পেস্ট ১ চা চামচ, সাদা ও কালো গোলমরিচ গুঁড়ো ১/২ চা চামচ, হলুদ গুঁড়ো ১/৩ চা চামচ, মরিচ গুঁড়ো ১/৩ চা চামচ, চিনি ১ চা চামচ, সয়াসস ১ চা চামচ, বুটের বেসন ৪ চা চামচ, লবণ পরিমাণমতো।

যেভাবে তৈরি করবেন: চিকেন ফ্রাইড তৈরি করতে প্রথমে সব উপকরণ দিয়ে মুরগির লেগপিসগুলো মেরিনেট করে নিন ১৫ মিনিট। এই পদ্ধতিতে আপনি চাইলে বেশি করে মুরগির লেগপিস বা যে কোনো অংশ মেরিনেট করে একটি এয়ার টাইট বক্সে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন।

মেরিনেট করা মাংসগুলো এবার ডুবো তেলে ভাজার পালা। আপনি চাইলে দুটি পদ্ধতিতে মেরিনেট মাংসগুলো ভেজে নিতে পারেন। প্রথম পদ্ধতিটি হলো মেরিনেট মাংসগুলো একটি একটি করে হালকা ভাজা চিড়ায় কোট করে ভেজে নিতে পারেন।

দ্বিতীয় পদ্ধতিটি হলো আপনার হাতের কাছে থাকা আটা, ময়দা বা চালের গুঁড়া দিয়েও আপনি মেরিনেট মাংসগুলো কোট করে নিতে পারেন। কোট করার আগে আটা, ময়দা বা চালের গুঁড়াতে সামান্য হলুদ, মরিচ, লবণ মিশিয়ে নিন।

ভালো করে মাংসগুলোকে চিড়া, আটা, ময়দা বা চালের গুঁড়া যা দিয়েই কোট করুন না কেন তা একটি টিফিন বক্সের সাহায্যে করতে পারেন। এক্ষেত্রে মাঝারি সাইজের একটি টিফিন বক্সে অর্ধেক পরিমাণ চিড়া, আটা, ময়দা বা চালের গুঁড়া দিন। এক টুকরো মাংস তাতে দিয়ে টিফিন বক্সটি বন্ধ করে দিন। এবারে মাংস ভালো করে কোট হতে টিফিন বক্সটি নাড়ুন বা ঝাঁকতে থাকুন। কোট করা মাংস এবার ডুবো তেলে ভেজে গরম গরম পরিবেশন করুন।

আপনি যদি মাংস আগেই ডিপ ফ্রিজে মেরিনেট করে রেখে দিতে পারেন তবে বাড়িতে যে কোনো সময় আপনি এর স্বাদ উপভোগ করতে পারবেন।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading