রাজধানীতে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত নারী নিহত

রাজধানীতে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত নারী নিহত

উত্তরদক্ষিণ। শুক্রবার, ০৩ জানুয়ারি, ২০২৫, আপডেট ১৮:০০

রাজধানীর হাতিরঝিল থানার বাংলামটর কনকর্ড টাওয়ারের সামনে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত (৪৫) এক নারী নিহত হয়েছেন।

শুক্রবার (৩ জানুয়ারি) বিকেল পৌনে ৪টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অজ্ঞাত নারীকে হাসপাতালে নিয়ে আসা হাতিরঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) রেজওয়ানুল ইসলাম বলেন, আমরা খবর পেয়ে বাংলামটর কনকর্ড টাওয়ারের সামনে থেকে গুরুতর আহত অবস্থায় ওই নারীকে উদ্ধার করি। পরে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত বলে জানায়। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করছি রাস্তা পারাপারের সময় অজ্ঞাত কোনো গাড়ি ধাক্কায় তিনি মারা যান। ওই নারীর নাম পরিচয় এখনও জানা যায়নি। প্রযুক্তি সহায়তায় জানার চেষ্টা চলছে।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading