ইন্ডিয়া এখনও প্রতি‌ক্রিয়া জানায়‌নি শেখ হা‌সিনা‌র ফেরতের বিষয়ে

ইন্ডিয়া এখনও প্রতি‌ক্রিয়া জানায়‌নি শেখ হা‌সিনা‌র ফেরতের বিষয়ে

উত্তরদক্ষিণ। শনিবার, ০৪ জানুয়ারি, ২০২৫, আপডেট ২০:১৫

শেখ হা‌সিনাকে ফেরত পাঠা‌নো নি‌য়ে ইন্ডিয়ার আনুষ্ঠা‌নিক কো‌নো প্রতি‌ক্রিয়া এখনও পায়‌নি ঢাকা।

শনিবার (৪ জানুয়ারি) বিকেলে রাজধানীর পূর্বাচলে বেলাব থানা সমিতি আয়োজিত এক বার্ষিক সাধারণ সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা ব‌লেন পররাষ্ট্র উপ‌দেষ্টা মো. তৌ‌হিদ হো‌সেন।

তৌ‌হিদ হো‌সেন ব‌লেন, ওনা‌কে (‌শেখ হা‌সিনা) ফেরত পাঠা‌নো নি‌য়ে ইন্ডিয়ার কো‌নো আনুষ্ঠা‌নিক প্রতি‌ক্রিয়া এখনও আমরা পাই‌নি।

প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফেরত চেয়ে সম্প্রতি দিল্লির বাংলাদেশ হাইকমিশন থেকে ইন্ডিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ে কূটনৈতিক পত্র পাঠানো হয়েছে। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, শেখ হাসিনাকে ফেরত পেতে ইন্ডিয়ার চিঠির জন্য অপেক্ষা করবে বাংলাদেশ। ইন্ডিয়ার কাছে চিঠির জবাব পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

এ‌দি‌কে, শুক্রবার ইন্ডিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে বাংলাদেশের বার্তা পাওয়ার কথা পুনরায় তু‌লে ধ‌রেন। তি‌নি ব‌লেন, কূট‌নৈ‌তিক পত্র প্রাপ্তিস্বীকারের বাইরে তেমন কিছু বলার নেই।

উল্লেখ্য, গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান। এরপর থেকে তিনি দিল্লিতে অবস্থান করছেন।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading