সার্ভার জটিলতা কাটিয়ে ডিএসইতে লেনদেন চালু

সার্ভার জটিলতা কাটিয়ে ডিএসইতে লেনদেন চালু
ছবিটি প্রতীকী

উত্তরদক্ষিণ। রবিবার, ০৫ জানুয়ারি, ২০২৫, আপডেট ১২:০০

সার্ভার সমস্যার সমাধানের পর সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার (৫ জানুয়ারি) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন শুরু হয়েছে।

এদিন সকাল সাড়ে ১১ টায় ডিএসইতে লেনদেন চালু হয়। ফলে অন্যান্য সাধারণ দিনের চেয়ে ডিএসসিতে আজ দেড় ঘণ্টা লেনদেন বন্ধ ছিল।

ডিএসই জানিয়েছে, এদিন অন্যান্য সাধারণ দিনের চেয়ে ডিএসইতে ২০ মিনিট বেশি লেনদেন চলবে। ২টা ৩০ মিনিটের পরিবর্তে ২টা ৫০ মিনিট পর্যন্ত ডিএসইতে লেনদেন চলবে। আর পোস্ট ক্লোজিং চলবে ২টা ৫০ মিনিট থেকে ৩টা পর্যন্ত।

ডিএসইর জনসংযোগ কর্মকর্তা উপ-মহাব্যবস্থাপক (এজিএম) মো. শফিকুর রহমান বলেন, “সার্ভারে সমস্যা সমাধান হওয়ার পর বেলা ১১টা ৩০ মিনিটে লেনদেন শুরু হয়েছে। ডিএসইর আইটি টিম নিরোলসভাবে চেষ্টা করে উদ্ধত সমস্যার সমাধান করেছে। এ সমস্যার সমাধান করে ডিএসইতে লেনদেন চালু করতে দেড়ঘণ্টা সময় লেগেছে।”

জানা গেছে, সার্ভার জটিলতার কারণে ডিএসইতে রবিবার সকাল ১০টা থেকে লেনদেন শুরু হওয়ার কথা থাকলেও তা সম্ভব হয়নি বলে জানায় ডিএসই।

এর আগে আজ সকাল ১০টা ২১মিনিটে এক বার্তায় ডিএসই পক্ষ থেকে জানানো হয়, সার্ভার জটিলতার কারণে আমরা সকাল ১০টা থেকে লেনদেন শুরু করতে পারছি না। ট্রেড শুরুর সময় পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে।

তবে এদিন স্বাভাবিক নিয়মে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন চলছে।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading