২০২৪ সালে ৯০১ জনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান

২০২৪ সালে ৯০১ জনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান

উত্তরদক্ষিণ। বুধবার, ০৮ জানুয়ারি, ২০২৫, আপডেট ১৬:০০

ইরানে ২০২৪ সালে কমপক্ষে ৯০১ জনের মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে। গতকাল মঙ্গলবার এ তথ্য জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ফলকার টুর্ক। এর মধ্যে গত ডিসেম্বরে এক সপ্তাহেই মৃত্যুদণ্ড কার্যকর করা হয় প্রায় ৪০ জনের।

নরওয়েভিত্তিক মানবাধিকার সংগঠন ইরান হিউম্যান রাইটস (আইএইচআর) জানিয়েছে, মৃত্যুদণ্ড কার্যকর হওয়া ব্যক্তিদের মধ্যে নারীর সংখ্যা কমপক্ষে ৩১। খুন, ধর্ষণ, মাদক পাচার ও যৌন নিপীড়নের মতো বড় বড় অপরাধের দায়ে ইরানে মৃত্যুদণ্ড দেওয়া হয়। তবে ইরানে এক বছরের চেয়ে আরেক বছর মৃত্যুদণ্ড কার্যকরের পরিমাণ বেড়ে যাওয়ার বিষয়টি গভীরভাবে উদ্বেগজনক বলে মনে করছেন ফলকার টুর্ক। তিনি বলেন, এখনই ইরানের এ ধরনের কার্যক্রম থামিয়ে দেওয়ার উপযুক্ত সময়।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading