বিসিএস ট্যাক্সসেশন অ্যাসোসিয়েশনের সভাপতি ফারুকী মহাসচিব মহিদুল

বিসিএস ট্যাক্সসেশন অ্যাসোসিয়েশনের সভাপতি ফারুকী মহাসচিব মহিদুল

উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ১৪ জানুয়ারি, ২০২৫, আপডেট ১৪:১০

বিসিএস (ট্যাক্সেশন) অ্যাসোসিয়েশনের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন কর কমিশনার ব্যারিস্টার মুতাসিম বিল্লাহ ফারুকী আর মহাসচিব নির্বাচিত হয়েছেন অতিরিক্ত কর কমিশনার সৈয়দ মহিদুল হাসান।

গতকাল সোমবার জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) পুরাতন ভবনে অবস্থিত বিসিএস (ট্যাক্সেশন) অ্যাসোসিয়েশনের সভাকক্ষে এ কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। আজ মঙ্গলবার অ্যাসোসিয়েশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

কমিটিতে তিনজন সহসভাপতি নির্বাচিত হয়েছেন। তারা হলেন-কর কমিশনার মো. শামীমুর রহমান, ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ মামুন ও মোহাম্মদ আবদুর রকিব।

অন্য পদে নির্বাচিত ব্যক্তিরা হলেন-যুগ্ম-মহাসচিব মুহাম্মদ মুঈনুল ইসলাম ও মো. মোসাদ্দেক হুসেন, কোষাধ্যক্ষ মো. মাহমুদুল হাসান ভূইয়া, দপ্তর সম্পাদক মো. আবু মুসা, প্রচার ও প্রকাশনা সম্পাদক নাজমা পারভিন, গবেষণা সম্পাদক মো. মহিদুল ইসলাম চৌধুরী, সমাজ কল্যাণ সম্পাদক আলাউদ্দীন আহম্মেদ, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইরিন ইসলাম জুলি, সাংস্কৃতিক সম্পাদক রইসুন নেসা, ক্রীড়া সম্পাদক মো. ফারজানুল ইসলাম, সহ-দপ্তর সম্পাদক কাজী রুকাইয়া সুলতানা, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. ফিরোজ কবির, সহ-গবেষণা সম্পাদক মো. ফারুক হোসেন, সহ-সমাজ কল্যাণ সম্পাদক মো. আব্দুল্লাহ ইউসুফ, সহ-তথ্য ও প্রযুক্তি সম্পাদক ফারহানা উম্মে হাবিবা, সহ-সাংস্কৃতিক সম্পাদক এনামুল ইসলাম ও সহ-ক্রীড়া সম্পাদক মো. জিল্লুর রহমান। এছাড়া কমিটিতে মোট ২৭ জন নির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading