বাংলাদেশ অবস্থানরত অবৈধ বিদেশীদের আবারও সতর্ক করলো স্বরাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশ অবস্থানরত অবৈধ বিদেশীদের আবারও সতর্ক করলো স্বরাষ্ট্র মন্ত্রণালয়

উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ১৪ জানুয়ারি, ২০২৫, আপডেট ১৫:৫০


বাংলাদেশ অবস্থানরত অবৈধ বিদেশী নাগরিকদের আবারও সতর্ক করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়৷ সরকার নির্ধারিত সময়ের মধ্যে বৈধতা অর্জন না করলে তাদের বিরুদ্ধে দা ফরেন এ্যাক্ট ১৯৪৬ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে৷

আজ মঙ্গলবার (১৪ জানুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে৷ এতে সই করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বখশ চৌধুরী৷

সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এতদ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, অনেক বিদেশী নাগরিক অবৈধভাবে বাংলাদেশে অবস্থান করছেন/কর্মরত রয়েছেন। এমতাবস্থায়, অবৈধভাবে বাংলাদেশে অবস্থানরত/কর্মরত ভিনদেশী নাগরিক যারা ইতোপূর্বে জারিকৃত সতর্কীকরণ বিজ্ঞপ্তি অনুযায়ী আগামী ৩১ জানুয়ারি ২০২৫ তারিখের মধ্যে বাংলাদেশে অবস্থানের বা কর্মরত থাকার প্রয়োজনীয় কাগজপত্রসহ বৈধতা অর্জন করবেন না তাদের বিরুদ্ধে দা ফরেন এ্যাক্ট ১৯৪৬ অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে”।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading