সাবেক আইজিপি আজিজুল হক আর নেই

সাবেক আইজিপি আজিজুল হক আর নেই

উত্তরদক্ষিণ। বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫, আপডেট ১৩:৪০

সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও সাবেক পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এম আজিজুল হক আর নেই। বুধবার (১৫ জানুয়ারি) ভোরে রাজধানীর উত্তরায় তার নিজ বাড়িতে ইন্তেকাল করেন তিনি।

মৃত্যুকালে এম আজিজুল হকের বয়স ছিল ৮৫ বছর। তি‌নি স্ত্রী, তিন ছেলে, না‌তি-নাতনিসহ অসংখ‌্য গুণগ্রাহী রে‌খে গে‌ছেন। এম আজিজুল হকের এক ছেলে হা‌সিব আজিজ চট্টগ্রাম মে‌ট্রোপ‌লিটন পু‌লি‌শের (সিএম‌পি) বর্তমান ক‌মিশনার হিসাবে দায়িত্বরত রয়েছেন।

এ দিকে মরহুমের নামাজের জানাজা আজ বাদ যোহর রাজারবাগ পুলিশ লাইনসে এসআই শিরু মিয়া মিলনায়তনে অনুষ্ঠিত হবে।

১৯৭০ সালে পার্লামেন্ট সদস্য (এম এন এ) আব্দুর রহমান বকাউলের ছেলে এম আজিজুল হক। ১৯৪০ সালের ১৩ ডি‌সেম্বর শরীয়তপু‌রের ভেদরগঞ্জ উপজেলা সখিপুর থানার চরভাগা বকাউল কান্দিতে এক সম্ভ্রান্ত মুস‌লিম প‌রিবা‌রের জন্মগ্রহণ করেন এম. আজিজুল হক।

তিনি ১৯৯৬ সালে জুলাই থেকে ১৯৯৭ নভেম্বর মাস পর্যন্ত আইজিপি হিসাবে দায়িত্ব পালন করেন। এরপর ব্যারিস্টার মইনুল হোসেন ২০০৭ সালে গঠিত ফখরুদ্দীন আহমদের নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ছিলেন। তিনি স্থানীয় সরকার, নৌপরিবহন ও বিমান মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন।

তিনি বাংলা‌দেশ পু‌লি‌শের বি‌ভিন্ন গুরুত্বপূর্ণ প‌দসহ ইসলা‌মী ব‌্যাংকের ভাইস প্রেসি‌ডেন্ট, রূপালী ইন্সুরে‌ন্স লি‌মি‌টে‌ডের অর্থ উপ‌দেষ্টা ছিলেন।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading