বাড়িতে ঢুকে অভিনেতা সাইফ আলী খানকে ছুরিকাঘাত, হাসপাতালে ভর্তি

বাড়িতে ঢুকে অভিনেতা সাইফ আলী খানকে ছুরিকাঘাত, হাসপাতালে ভর্তি

উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫, আপডেট ১৩:২০

গভীর রাতে নিজ বাড়িতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে আহত হয়ে হাসপাতালে ভর্তি বলিউড তারকা সাইফ আলি খান। বুধবার (১৫ জানুয়ারি) মধ্যরাতে মুম্বাইয়ের বান্দ্রায় নিজ বাড়িতে ঘটে এ ঘটনা।

প্রাথমিকভাবে জানা গেছে, বলিউড অভিনেতাকে ধারালো ছুরি দিয়ে কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে। বর্তমানে তিনি মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ইন্ডিয়ান সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, আজ বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) ভোরে এই ঘটনা ঘটে। ডাকাতদের আটকাতে গিয়ে সাইফ আহত হন। যখন ডাকাতির চেষ্টা করা হয়, তখন সাইফ এবং পরিবারের অন্যান্য সদস্যরা ঘুমিয়ে ছিলেন। ডাকাতদের সঙ্গে ধস্তাধস্তির সময় সাইফকে ছুরিকাঘাত করা হয়। গুরুতর জখম হন অভিনেতা। এর পরপরই তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

বান্দ্রা ডিভিশনের ডিসিপির সঙ্গে যোগাযোগ করা হলে তিনি হিন্দুস্তান টাইমসকে বলেন, ‘এটা সত্যি। রাত আড়াইটার দিকে ডাকাতির চেষ্টার ঘটনা ঘটে। সাইফ আহত হয়ে লীলাবতী হাসপাতালে ভর্তি। তিনি ছুরিকাঘাতে আহত হয়েছেন নাকি অন্য কোনোভাবে আহত হয়েছেন তা এখনও স্পষ্ট নয়।’

লীলাবতী হাসপাতালের চিকিৎসক বলেন, ‘সাইফের বাড়িতে একজন অজ্ঞাতপরিচয় ব্যক্তি ঢুকে পড়েছিল। তার ছুরিকাঘাতের পর রাত সাড়ে তিনটা নাগাদ লীলাবতীতে নিয়ে আসা হয় সাইফকে। তার শরীরে ছয়টি আঘাত রয়েছে, যার মধ্যে দুটি বেশ গভীর। একটি আঘাত তার মেরুদণ্ডের কাছাকাছি। আমরা তার অপারেশন করছি। অস্ত্রোপচারের পরই ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে।’

সৎগুরু শরণ ভবনে থাকেন সাইফ আলি খান ও কারিনা কাপুর। তাদের সঙ্গেই থাকেন সাত বছরের তৈমুর ও তিন বছরের জেহ। ছাদ, বারান্দা, সুইমিং পুল-নিয়ে এই অ্যাপার্টমেন্ট। সঙ্গে ডাইনিংও বেশ বড়। কড়া নিরাপত্তা থাকার পরেও, কীভাবে এমন ঘটনা ঘটল, তা অবাক করেছে সকলকে। ইতোমধ্যেই বান্দ্রা থানার পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে। অভিযুক্তকে গ্রেপ্তাতার করার চেষ্টা চলছে। 

এ প্রসঙ্গে এক পুলিশ কর্মকর্তা বলেন, ‘সাইফ আলি খান লীলাবতী হাসপাতালে চিকিৎসাধীন। এটা স্পষ্ট নয় যে, তাকে ছুরি দিয়ে কোপানো হয়েছে, নাকি ডাকাতের সঙ্গে ধস্তাধস্তির জেরে তিনি আহত হয়েছেন। আমরা বিষয়টি তদন্ত করে দেখছি। একই সঙ্গে এই ঘটনার তদন্ত করছে মুম্বই ক্রাইম ব্রাঞ্চ।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading