ঘন কুয়াশার চাদরে ঢাকা দিনাজপুর, তাপমাত্রা ১০ ডিগ্রিতে

ঘন কুয়াশার চাদরে ঢাকা দিনাজপুর, তাপমাত্রা ১০ ডিগ্রিতে

উত্তরদক্ষিণ। শুক্রবার, ৩১ জানুয়ারি, ২০২৫, আপডেট ০৯:৫০

ঘন কুয়াশায় ঢাকা পড়েছে দিনাজপুরের জনপদ। হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহন। শীত আর ঘন কুয়াশায় বিপর্যস্ত এজেলার জনজীবন। থেমে গেছে নিম্ন আয়ের মানুষের কর্মচাঞ্চল্য। প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না কেউ।

শুক্রবার ( ৩১ জানুয়ারি) সকাল ৭টায় জেলার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০.৪ ডিগ্রি সেলসিয়াস। জানিয়েছেন দিনাজপুর আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তা তোফাজ্জল হোসেন।

তিনি জানান, আজ সকাল ৬টায় দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০.৪ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আদ্রতা ৯১৬ শতাংশ। বাতাসের গতিবেগ ঘণ্টায় ৩ কিলোমিটার। গতকাল একই সময় তাপমাত্রা ছিলো ১১.৮ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আদ্রতা ছিলো ৯১ শতাংশ।

তিনি আরও জানান, দেশের অন্যান্য কয়েকটি জেলার আজকের সকাল ৬ টার তাপমাত্রা: তেতুলিয়া (পঞ্চগড়) ১০.০, সৈয়দপুর ১৩.০, রংপুর ১৫.৯, ডিমলা (নীলফামারী) ১২.১, রাজারহাট (কুড়িগ্রাম) ১৪.৩, বদলগাছি (নওগাঁ) ১০.০, ঈশ্বরদী (পাবনা) ১৮.০, বগুড়া ১৫.৮, বাঘাবাড়ি (সিরাজগঞ্জ) ১৭.৫, যশোর ২০.০ ও চুয়াডাঙ্গায় ১৯.০ ডিগ্রি সেলসিয়াস।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading