৪ বিভাগে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির আভাস

৪ বিভাগে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির আভাস

উত্তরদক্ষিণ। শুক্রবার, ৩১ জানুয়ারি, ২০২৪, আপডেট ১৭:০০

মাঘের মাঝামাঝিতে দেশের বিভিন্ন এলাকায় আকাশ মেঘলা হওয়ার মধ্যে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

সংস্থাটির সকালের বুলেটিনে বলা হয়েছে, ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, সিলেট বিভাগের দুয়েক জায়গায় এবং নোয়াখালী ও কুমিল্লা অঞ্চলে হালকা বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে।

আবহাওয়াবিদ শাহনাজ সুলতানা বলেন, “রোববার পর্যন্ত আবহাওয়া এরকমই (মেঘলা) থাকবে। তবে কালকে (শনিবার) মেঘটা কিছুটা কমে আসবে; কিন্তু কুয়াশা বাড়বে।”

আপাতত শৈত্যপ্রবাহের কোনো সম্ভাবনা নেই জানিয়ে তিনি বলেন, “৩ বা ৪ তারিখের দিকে শীত একটু হবে। আবার একটু কমবে। আবার ৭ বা ৮ তারিখের দিকে শীত একটু হবে।”

গেল ২৪ ঘণ্টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়, ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এ সময়ে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল টেকনাফে, ২৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading