মোহাম্মদপুরে নাগরিক কমিটির ‘আপনার চোখে নতুন বাংলাদেশ’ ক্যাম্পেইন
উত্তরদক্ষিণ। শনিবার, ০৮ ফেব্রুয়ারি, ২০২৫, আপডেট ১৯:৪৫
নতুন রাজনৈতিক দল গঠনের লক্ষ্যে রাজধানীর মোহাম্মদপুর টাউন হলে ‘আপনার চোখে নতুন বাংলাদেশ’ নামে নাগরিক কমিটি এক ব্যতিক্রমধর্মী ক্যাম্পেইনের আয়োজন করেছে। নতুন রাজনৈতিক দল নির্মাণে নেয়া হচ্ছে জনমত।
শনিবার (৮ ফেব্রুয়ারি) বিকেল থেকে মোহাম্মদপুর টাউন হলে অনুষ্ঠিত ‘আপনার চোখে নতুন বাংলাদেশ’ শীর্ষক এ ক্যাম্পেইনে সাধারণ মানুষের ছিল স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ।
ফরম পূরণের মাধ্যমে ভবিষ্যৎ রাজনৈতিক দলের নাম, প্রতীক ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মতামত দেন মোহাম্মদপুর এলাকাবাসীরা। জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্লাটফর্মের আয়োজনে এ নতুন উদ্যোগের মাধ্যমে বাংলাদেশের রাজনৈতিক ব্যবস্থার আশাবাদী পরিবর্তন আসবে বলে জানান আয়োজকরা।
তারা জানান, জনগণের মতামতের ভিত্তিতে শিগগিরই নতুন দলের নাম ও প্রতীক চূড়ান্ত করা হবে।
ইউডি/এআর

