শাহবাগে পুলিশের লাঠিচার্জ, আন্দোলনকারীরা ছত্রভঙ্গ

শাহবাগে পুলিশের লাঠিচার্জ, আন্দোলনকারীরা ছত্রভঙ্গ

উত্তরদক্ষিণ। সোমবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৫, আপডেট ১৪:৩০

রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে আন্দোলন করা শিক্ষকদের ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ। এসময় কয়েকটি সাউন্ড গ্রেনেডের শব্দ শোনা যায়।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দুপুর ১ টা ৫০ মিনিটের দিকে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ।

এর আগে দুপুর ১ টা ২০ মিনিটে শাহবাগ মোড় অবরোধ করেন তারা। তাদের দাবি, প্রাথমিকের তৃতীয় ধাপে সুপারিশপ্রাপ্ত ৬ হাজার ৫৩১ জনের অনতিবিলম্বে যোগদান নিশ্চিত করা। এনটিআরসিএ-র নিবন্ধিত (১-১২তম ) নিয়োগপ্রত্যাশী শিক্ষকদের নিয়োগ নিশ্চিত করা।

এনটিআরসিএ-র নিয়োগপ্রত্যাশীরা বলছেন, শিক্ষক নিয়োগ চক্রে (১ম-৫ম গণবিজ্ঞপ্তিতে) আবেদনকৃতদের বৈষম্যের শিকার ও সিস্টেম দুর্নীতিজনিত কারণে তারা নিয়োগ বঞ্চিত হয়েছেন। তাদের দাবির পরিপ্রেক্ষিতে ১ থেকে ১২তম ব্যাচে উত্তীর্ণ যোগ্য নিবন্ধিত শিক্ষকদের ডেটাবেস পৃথক করে এন্ট্রি লেভেল বয়স বিবেচনা করে এবং বিগত ১৭ অক্টোবর ও ২৩ ডিসেম্বরে প্রধান উপদেষ্টার পক্ষে এপিএস সাব্বির আহমেদের প্রতিশ্রুতি অবিলম্বে বাস্তবায়ন চান তারা। এছাড়া আমলাতান্ত্রিক সব জটিলতা নিরসন করে নিয়োগের দাবি জানিয়েছেন তারা৷

ইউদি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading