কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা প্রাথমিকের নিয়োগ বাতিল হওয়া প্রার্থীদের

কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা প্রাথমিকের নিয়োগ বাতিল হওয়া প্রার্থীদের

উত্তরদক্ষিণ। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি), ২০২৫, আপডেট ২৩:২৫

শাহবাগে চলমান অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন প্রাথমিকের নিয়োগ বাতিল হওয়া প্রার্থীরা।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে থেকে এ ঘোষণা দেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করে আন্দোলনরত শিক্ষকদের প্রতিনিধি তালুকদার পিয়াস বলেন, আদালতের রায় আসার আগ পর্যন্ত স্বাভাবিক কর্মসূচি চালিয়ে যাওয়ার ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে। সচিবালয়ে দাবি-দাওয়া নিয়ে ফলপ্রসূ আলোচনা না হওয়ায় এ ঘোষণা দেওয়া হয়েছে।

সচিবালয়ে যাওয়া ৬ সদস্যের প্রতিনিধি দলের একজন জান্নাতুল নাইম বলেন, সচিবালয়ে গিয়ে আমরা সচিব আবু তাহের মোহাম্মদ মাসুদ আলমের সঙ্গে সাক্ষাৎ করি। আগে আমাদের যেমন আশ্বস্ত করা হয়েছিল, এবারও সেই একইভাবে আশ্বস্ত করে বলা হয় যে এটা আদালতের রায়, এর এখতিয়ার হচ্ছে বিচারকের। তারা বললেন— সরকারের ওপর বিশ্বাস ও আস্থা রাখতে।

জান্নাতুল নাইম বলেন, সচিবের পর আমরা উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করি। তিনি বললেন— আপনাদের ৬ হাজার ৫৩১ জনের মধ্যে কাউকেই বাদ দেওয়া হবে না। এরপর তো আমাদের আর কিছু বলার থাকে না। আমরা উপদেষ্টা মহোদয়কে একটা কথাই বললাম, যেন অতি দ্রুত আইনি প্রক্রিয়া শেষ করে আমাদের নিয়োগ প্রদান করা হয়।

হাইকোর্টের সিদ্ধান্ত বাতিলে আগামীকাল বুধবার দুপুর ১২টা পর্যন্ত আল্টিমেটাম দিয়েছেন আন্দোলনকারীরা। এর মধ্যে দাবি বাস্তবায়ন না হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানানো হয়।

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading