হাসিনা একজন ফ্যাসিস্ট এটা প্রমাণিত হয়েছে: মির্জা ফখরুল
উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৫, আপডেট ১৩:০৫
বাংলাদেশে গত জুলাই-আগস্টে গণঅভ্যুত্থানের বিষয়ে জাতিসংঘ প্রতিবেদন প্রসঙ্গে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা স্বস্তি প্রকাশ করছি যে সত্যি ঘটনাগুলো ঘটেছে সেগুলো উদঘাটিত হয়েছে।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয় ঢাকাস্থ ব্রিটিশ ভারপ্রাপ্ত হাইকমিশনার জেমস গোল্ডম্যানের সঙ্গে বৈঠক শেষে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ঘটনা হচ্ছে জাতিসংঘ যখন বলে তখন আমরা বিশ্বাস করি। যখন আমরা রাজনৈতিক দলগুলো বলি তখন অনেকেই বিশ্বাস করতে চায় না। জাতিসংঘের যে পর্যবেক্ষক কমিটি আসছে তাদেরকে ধন্যবাদ জানাই। তাদের রিপোর্টটাকে ধন্যবাদ জানাতে চাই। তারা সঠিকভাবে বলেছেন একজন ব্যক্তি বিশেষ করে ফ্যাসিস্ট হাসিনার নির্দেশেই হত্যাকাণ্ড ঘটেছে। যেই গণহত্যা হত্যা হয়েছে তার নির্দেশে হয়েছে। মানবাধিকার লঙ্ঘন এবং ভায়োলেশন তার নির্দেশেই হয়েছে। আজকে সেটাই উঠে এসেছে তার নির্দেশেই গণতন্ত্রকে ধ্বংস করা হয়েছে। এটা প্রমাণিত হয়েছে হাসিনা একজন ফ্যাসিস্ট এটা প্রমাণিত হয়েছে। এদেশের মানুষকে নির্যাতন করেছেন গণহত্যা করেছেন।
মির্জা ফখরুল বলেন, মানবাধিকার লঙ্ঘন এবং ভায়োলেশন তার নির্দেশেই হয়েছে। আজকে সেটাই উঠে এসেছে তার নির্দেশেই গণতন্ত্রকে ধ্বংস করা হয়েছে। এটা প্রমাণিত হয়েছে হাসিনা একজন ফ্যাসিস্ট এটা প্রমাণিত হয়েছে। এদেশের মানুষকে নির্যাতন করেছেন গণহত্যা করেছেন।
ইউডি/কেএস

