আমার প্রথম প্রেম শাহরুখ: সাবিলা নূর

আমার প্রথম প্রেম শাহরুখ: সাবিলা নূর

উত্তরদক্ষিণ। শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৫, আপডেট ১১:০০

প্রিয় মানুষকে ভালোবাসার নির্ধারিত দিনক্ষণ না থাকলেও বিশ্বব্যাপী ১৪ ফেব্রুয়ারি পালিত হয়ে থাকে ‘ভালোবাসা দিবস’। দিনটিতে একজন মানুষ আরেকজন মানুষের প্রতি ভালোবাসা প্রকাশ করে থাকেন।

ভালোবাসা দিবস কীভাবে কাটানোর পরিকল্পনা প্রসঙ্গে সাবিলা নূর বলেন, দিনটিকে ঘিরে বিশেষ কোনো পরিকল্পনা নেই। তবে ১৪ ফেব্রুয়ারি কোনো শুটিং নেই। ইচ্ছা আছে বরের সঙ্গে সময় কাটানোর। ভালোবাসা উদযাপনের নির্ধারিত কোনো দিনক্ষণ নেই। এটি প্রতিদিনই উদযাপনের ব্যাপার। সুতরাং ১৪ ফেব্রুয়ারিকে যে বিশেষভাবে দেখি ঠিক তা না। তবে এদিন সাধারণত কাজ থাকে না। বলা যায়, বিরতির দিন। যার ফলে বর কিংবা পরিবারের সঙ্গে সময় কাটানোর একটা সুযোগ তৈরি হয়।

সাবিলা নূর বলেন, আমার প্রথম প্রেম শাহরুখ খান। ছোটবেলার ক্রাশ বলতে শাহরুখ খানকেই বুঝি।

তিনি বলেন, সম্মান, বিশ্বাস এবং সেই সঙ্গে আস্থা ও বন্ধুত্বের জায়গা। আমার ব্যক্তিগত সম্পর্কের জায়গা থেকে মনে হয়, বিশ্বাস একটি বড় ব্যাপার। সেই সঙ্গে সম্মানের বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। বিয়ে হওয়ার আগেও আমার বর আমার বন্ধু ছিল। বিয়ের পরও সেই বন্ধুত্ব, বোঝাপড়া এবং আস্থার জায়গাটা ঠিক রেখেছি।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading