রমজানে পুঁজিবাজারের লেনদেনে নতুন সময়সূচি

রমজানে পুঁজিবাজারের লেনদেনে নতুন সময়সূচি

উত্তরদক্ষিণ। বুধবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৫, আপডেট ১৬:০০

পবিত্র রমজান মাস উপলক্ষে দেশের প্রধান শেয়ারবাজারে লেনদেনের নতুন সময়সূচি নির্ধারণ করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)। বুধবার (২৬ ফেব্রুয়ারি) এ তথ্য জানিয়েছে একচেঞ্জটি।

তথ্য অনুযায়ী, রমজানে ডিএসইর অফিস সকাল ৯ টা থেকে বিকাল সাড়ে ৩টা ৩০ মিনিট পর্যন্ত খোলা থাকবে। লেনদেন সকাল ১০ টায় শুরু হয়ে দুপুর ১টা ৪০ মিনিট পর্যন্ত চলবে। এছাড়া পোস্ট ক্লোজিং সেশন থাকবে ১টা ৪০ থেকে ১টা ৫০ মিনিট পর্যন্ত।

তবে রমজান মাস এবং ঈদুল ফিতরের ছুটির পর ঢাকা এক্সচেঞ্জের অফিস আগের নিয়মে চলবে।

উল্লেখ্য, স্বাভাবিক সময়ে পুঁজিবাজারে লেনদেন চলে সকাল ১০টা থেকে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত।

এর আগে রমজান মাসের জন্য ব্যাংকের অফিস ও লেনদেনের সময়সূচি পরিবর্তন করেছে কেন্দ্রীয় ব্যাংক। নতুন সূচি অনুযায়ী রমজান মাসে লেনদেন হবে সকাল সাড়ে ৯টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading