স্বরাষ্ট্র উপদেষ্টাকে দক্ষতার প্রমাণ দিতে হবে: রিজভী

স্বরাষ্ট্র উপদেষ্টাকে দক্ষতার প্রমাণ দিতে হবে: রিজভী

উত্তরদক্ষিণ। বুধবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৫, আপডেট ২০:০০

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘দেশ অনিশ্চয়তার মধ্যে যাচ্ছে। যদি প্রশাসন যথাযথ কাজ না করে স্বরাষ্ট্র উপদেষ্টার দায়িত্ব সবাইকে জবাবদিহিতার আওতায় নিয়ে আসা। স্বরাষ্ট্র উপদেষ্টাকে দক্ষতার প্রমাণ দিতে হবে। আইনশৃঙ্খলা বাহিনীকে অপরাধীদের বিরুদ্ধে আরও কঠোর ভূমিকা নিশ্চিত করতে হবে।’

আজ বুধবার গুলশানে ‘আমরা বিএনপি পরিবার’– এর পক্ষ থেকে ক্যান্সার আক্রান্তদের চিকিৎসা সহায়তা প্রদান অনুষ্ঠানে এসব মন্তব্য করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব। ‌

রিজভী বলেন, ‘আমাদের সমন্বয়ের সংস্কৃতি ধারা ভেঙে ফেলা হচ্ছে। যে মাজারে যেতে চায় যাবে। কেন বসন্ত বরণ, নাটকে বাধা দেখা হচ্ছে। কেন মাজার ভাঙা হবে? আমরা যেমন মসজিদে যাই, তেমন বসন্ত বরণ কিংবা নজরুল জয়ন্তী, রবীন্দ্র জয়ন্তী করেছি। আমাদের হাজার বছরের সমন্বিত সংস্কৃতি আছে। কৃষ্টি কালচারের চর্চা হবে না এটা হবে না।’

রিজভী আরও বলেন, ‘এখন পাড়া মহল্লায় গড ফাদার তৈরি হ‌চ্ছে। মানুষ আত‌ঙ্কিত। হাসিনার পতনের পর সবাই শান্তিতে থাকবে, এমনটাই প্রত্যাশা ছিল জনগণের। কিন্তু জনগণের প্রত্যাশা পূরণ হয়নি।’

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading