সপরিবারে কেন ‘মান্নত’ ছাড়ছেন শাহরুখ খান?

সপরিবারে কেন ‘মান্নত’ ছাড়ছেন শাহরুখ খান?

উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৫, আপডেট ১৯:৩০

বলিউডপ্রেমীদের কাছে মান্নত অনেকটা মন্দিরের মতো। কেননা ওই বাড়িতে বি-টাউনের শাহেনশাহ শাহরুখ খানের বাস। প্রতি উৎসবে প্রিয় তারকাকে এক নজর দেখতে বাড়িটির সামনে এসে ভিড় জমান অনুরাগীরা। নতুন খবর হচ্ছেন সপরিবারে বাড়িটি ছাড়ছেন কিং খান।

ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, মান্নতকে আরও কিছুটা বড় করা হচ্ছে, আরও বেশ কয়েকটি নতুন ফ্লোর যুক্ত হচ্ছে শাহরুখের বাংলোতে। এ জন্য অভিনেতা ইতিমধ্যে আদালত থেকে অনুমতিও নিয়েছেন।

এরইমধ্যে কিছু সংস্কার কাজ শুরু হয়েছে। এরপর ভারী কাজ শুরু হলে, বলিউড বাদশার পক্ষে সেখানে থাকা সম্ভব হবে না। তাই সেই সময়টুকুর জন্য অন্য জায়গায় থাকবেন তারা।

জানা গেছে, স্ত্রী গৌরী এবং সন্তান অর্থাৎ আরিয়ান, সুহানা ও আব্রামকে নিয়ে বান্দ্রার পালি হিল এলাকায় একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্টের চার তলায় থাকবেন শাহরুখ খান। এই ফ্ল্যাট তিনি প্রযোজক বাসু ভাগনানির কাছ থেকে ভাড়া নিয়েছেন। উল্লেখ্য, শাহরুখের রেড চিলিজ এন্টারটেইনমেন্টের সঙ্গে একটি চুক্তিতে রয়েছেন বাসু ভাগনানির ছেলে জ্যাকি ভাগনানি ও তার মেয়ে দীপশিখা দেশমুখ।

নতুন ফ্ল্যাটে শুধু খান পরিবারই থাকবে না, তাদের নিরাপত্তাকর্মী ও পরিচারকরাও থাকবেন। এমনকি কিছু অফিসিয়াল কাজও সেখান থেকেই সামলাবেন গৌরী ও শাহরুখ। এই ফ্ল্যাটের জন্য প্রতি মাসে তাদের গুণতে হবে ২৪ লাখ রুপি ভাড়া।

এদিকে তৈরি হয়েছে ‘পাঠান ২’র চিত্রনাট্যের কাজ। ২০২৬-এ জ্বলে উঠবে ক্যামেরা-লাইট।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading